ছবিঃ সিএনআই
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আলোচিত আলামিন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সাবেক এমপি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহ-সভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা (৫১) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে পঞ্চগড় সদর থানার কাজীপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি নাইমুজ্জামান ভূইয়া মুক্তা তিনি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সাতখামার এলাকার মৃত আব্দুল খালেক ভূইয়ার ছেলে। বর্তমানে তিনি পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া এলাকায় বসবাস করছিলেন।
জেলা পুলিশের মিডিয়া সেল সুত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোপন ও বিশ্বস্ত সূত্রের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, পঞ্চগড় জেলার আলোচিত আলামিন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোঃ নাইমুজ্জামান ভূইয়া মুক্তা (৫১) পঞ্চগড় জেলায় অবস্থান করছে। এমন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জেলা পুলিশ সুপার আবু সাইম এর সার্বিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), সদর থানা, আটোয়ারী থানা এবং তেতুলিয়া থানা পুলিশের সমন্বয়ে একটি বিশেষ আভিযানিক দল গঠন করা হয়। উক্ত দল সহ কুইক রেসপন্স টিম পঞ্চগড় জেলার আটোয়ারী, তেতুলিয়া ও সদর থানা এলাকায় একযোগে সমন্বিত অভিযান পরিচালনা করে।অভিযানের এক পর্যায়ে কাজীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে আরো জানা যায়, তিনি পঞ্চগড় জেলার আলোচিত আলামিন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে পঞ্চগড় সদর থানার মামলা নং-১২,তারিখ-১০/১১/২০২৪ খ্রিষ্টাব্দ; জিআর নং-৪২১/২৪; ধারা-১৪৩/৩৪১/৩২৫/৩০২/২০১/৫০(২)/১১৪/৩৪ পেনাল কোড এবং ৪৪৮/১৪৩/৩২৩/৪২৭/৪৩৫/৫০৬ ধারায় মামলা তদন্তাধীন থাকায় তাকে গ্রেপ্তার করা হয়।
পঞ্চগড় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ এনায়েত কবির এবং সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল আলামিন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সাবেক এমপি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহ-সভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তার
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
মানিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...
গাজীপুর প্রতিনিধি : শীতলক্ষ্যার তীর ঘেঁষে জমেছিল বালুর বিশাল...

মন্তব্য (০)