• সমগ্র বাংলা

শ্রীপুরে জরাজীর্ণ ঘরে অগ্নিদগ্ধ হয়ে যুবকের মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে বিরোধপূর্ণ জমির জরাজীর্ণ ঘরে অগ্নিদগ্ধ হয়ে দেলোয়ার হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। পেট্রল ছিটিয়ে আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

আজ রবিবার (৪ অক্টোবর) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এর আগে শনিবার দিবাগত রাতে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের সাঁটিয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহীনুর আলম। 

নিহত মো. দেলোয়ার হোসেন(১৮) জামালপুর জেলায় বকশিগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের মো. বদু মিয়ার ছেলে। তিনি শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের সাঁটিয়া বাড়ি গ্রামের খাসপাড়া এলাকায় বাবামায়ের সঙ্গে থাকতেন।

নিহতের বাবা বদু  মিয়া বলেন, যে ঘরে আগুনে পুড়ে ছেলের মৃত্যু হয়েছে সেখানে কি ভাবে গেলো বলতে পারবো না। আমার ছেলের শরীর আগুনে পুড়ে অঙ্গার হয়ে গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে দাবি আমার ছেলেকে কারা ওখানে নিয়েছে?  কেন নিয়েছে তা তদন্ত করে বের করবে। আর যাঁরা পুড়িয়ে মারছে তাদের যেন বিচার হয়। 

তিনি আরও জানান, প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরবর্তীতে ছেলের অবস্থা খারাপ হলে ঢাকায় নিয়ে ভর্তি করি। সেখানে ছেলের মৃত্যু হয়েছে। 

জমির মালিক হুরমত আলী শেখ বলেন, জমি নিয়ে দীর্ঘ বছর যাবৎ চাচাতো ভাই ফাইজুদ্দিনদের সঙ্গে বিরোধ চলছে৷ একটি টিন শেডের ঘর নির্মাণ করে জমি পাহাড়া দেয়। প্রতিদিন রাত ১০ টার দিকে এসে এই ঘরে এসে ঘুমায়। গতকাল শনিবার রাতে রাজেন্দ্রপুর বাজারে দুধ বিক্রি করছিলাম। হঠাৎ করে একজন ফোন করে জানায় তুমার ঘরে আগুন লাগছে। দৌড়ে ঘরের পাশে গিয়ে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। ঘরের ভেতর একজনের ডাক চিৎকার শুনে শতশত মানুষ জড়ো হয়ে তাকে উদ্ধার করে। এসময় সে মারাত্মক ভাবে অগ্নিদগ্ধ হয়। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। তিনি আরও জানান, এই ছেলেকে আমি চিনি না। সে কেন এখানে আসছে। কিভাবে আগুন লাগছে, আমরা কিছু বলতে পারবো না। ঘরে পেট্রল কেরোসিনের গন্ধ ছিল । ধারণা করা হচ্ছে পেট্রল, কেরোসিন ছিটিয়ে আগুন দেওয়া হয়েছে। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশের নির্দেশনায় মরদেহের ময়না তদন্ত চলমান। কিভাবে আগুন দেওয়া হয়েছে। পেট্রল ছিটিয়ে আগুন দেওয়া হয়েছে কিনা এবিষয়ে তদন্ত চলমান। তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে পুলিশ গুরুত্ব দিয়ে কাজ করছে। এবিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ চলমান রয়েছে । 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ের বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...

image

নিষিদ্ধ আ.লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ায় বিএনপি নেতাকে ...

২

বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...

image

নড়াইলে বিএনপির দুই নেতা হত্যা,নতুন পুলিশ সুপার তৌহিদুল আরিফ

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...

image

বগুড়া নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন: মিথ্যা ও বানোয়া...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...

image

নীলফামারীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

৫

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

  • company_logo