• সমগ্র বাংলা

গাইবান্ধায় প্রাইম হাসপাতালে অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিকের চেম্বার শুরু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাইবান্ধা প্রতিনিধি : উত্তরবঙ্গের জ্যেষ্ঠ ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক আজ রোববার থেকে গাইবান্ধার প্রাইম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখা শুরু করেছেন।

অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক এমবিবিএস ও এফসিপিএস (মেডিসিন)। তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল, বগুড়ার সাবেক পরিচালক ও মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান। বর্তমানে তিনি টিএমএসএস মেডিকেল কলেজ, বগুড়ার মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রাইম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ জানিয়েছে, অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক প্রতি রবি, সোম ও মঙ্গলবার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত রোগী দেখবেন।

গাইবান্ধা ও আশপাশের এলাকার রোগীরা তাঁর কাছ থেকে ইন্টারনাল মেডিসিন–সংক্রান্ত বিভিন্ন জটিল ও দীর্ঘমেয়াদি রোগের বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শ নিতে পারবেন।

মন্তব্য (০)





  • company_logo