ছবিঃ সিএনআই
পঞ্চগড় প্রতিনিধি: মাঝখানে জ্বলছে আগুন। আগুনের চারপাশে জড়ো হয়েছেন স্কাউট সদস্যরা। কেউ নৃত্য পরিবেশন করছেন, কেউ গান গাইছেন, আবার কেউ অভিনয়ের মাধ্যমে তুলে ধরছেন প্রকৃতি ও পরিবেশ রক্ষার বার্তা। এমন উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে পঞ্চগড় সদর উপজেলা ৫ম স্কাউটল সমাবেশ।
শনিবার (৩ অক্টোবর) রাতে পঞ্চগড়ের ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার কলেজিয়েট ইনস্টিটিউট চত্বরে ক্যাম্প ফায়ারের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এ সমাবেশের সমাপ্তি হয়।
গত ৩০ সেপ্টেম্বর একই চত্বরে সমাবেশের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলা স্কাউট সভাপতি ফাহমিদা সুলতানা। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিট লিডার পপি আক্তার।
সমাবেশে ৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৪টি দলের ৩৫২ জন স্কাউট সদস্য, ৪৪ জন ইউনিট লিডার ও ৩৪ জন প্রতিষ্ঠানপ্রধান অংশ নেন।
পাঁচ দিনের এ সমাবেশে স্কাউট সদস্যদের জন্য ছিল নানা ধরনের চ্যালেঞ্জ ও কার্যক্রম। এর ফাঁকে ফাঁকে আয়োজন করা হয় গ্রামীণ খেলাধুলার। এসব খেলাধুলায় সমাবেশস্থল মাতিয়ে রাখেন পঞ্চগড় বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটারের সভাপতি ও নাট্যকার অধ্যাপক মো. আব্দুর রহিম।
সমাপনী দিনের ক্যাম্প ফায়ারে অংশ নেওয়া দলগুলো তাদের নিজস্ব পরিবেশনা দিয়ে মাতিয়ে রাখে সমাবেশস্থল।
সমাপনী দিনের ক্যাম্প ফায়ারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ইমাম রাজী টুলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় সদর উপজেলা সহকারী কমিশনারক (ভূমি) মোহন মিনজির। অনুষ্ঠানে বক্তব্য দেন দিনাজপুর অঞ্চলের লিডার ট্রেইনার দীপক চন্দ্র সরকার, জেলা স্কাউট কমিশনার মো. নাসের বাবুল, পঞ্চগড় জেলা স্কাউটের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, উপজেলা কমিশনার ইয়াসমিন আরা, ক্যাম্প চিফ তাজউদ্দীন ও উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক মো. তাহেরুল ইসলাম।এ সময় পঞ্চগড় জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কেরামত আলীসহ ৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা উপস্থিত ছিলেন।
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে সুমন হোস...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় আন্তর্জাতিক বৈদ্যুতিক যানবাহন ব্র্য...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে কথা-কাটাকাটি ...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
বগুড়া প্রতিনিধি : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জ...

মন্তব্য (০)