ছবিঃ সিএনআই
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদেহ দীর্ঘ সময় পড়ে থাকার পর দাফনের উদ্যোগ নিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন চুয়াডাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম মনি।
জানা যায়, অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ দীর্ঘ চার থেকে পাঁচ ঘণ্টা চুয়াডাঙ্গা সদর হাসপাতালের বারান্দায় পড়ে ছিল। পরিচয় শনাক্ত না হওয়ায় তাঁর দাফন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এমন পরিস্থিতিতে বিষয়টি জানতে পেরে মানবিকতার হাত বাড়িয়ে এগিয়ে আসেন সিরাজুল ইসলাম মনি।
পরে জেলা প্রশাসনের অর্থায়নে শুক্রবার রাত ১০টার দিকে অজ্ঞাত ওই ব্যক্তির কাফন-দাফনের ব্যবস্থা করা হয় এবং যথাযথ ধর্মীয় নিয়মে তাঁকে সমাহিত করা হয়।
একজন মানুষের শেষ বিদায়ের সময়ে যখন পাশে আপনজন কিংবা পরিচিত কেউ ছিলেন না, তখন পরিচয়হীন এই ব্যক্তির দাফনের ব্যবস্থা করতে এগিয়ে আসার ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রশংসা দেখা দিয়েছে।
সিরাজুল ইসলাম মনি চুয়াডাঙ্গার সাবেক পৌর কমিশনার মসলেম উদ্দিন বিশ্বাসের সন্তান। বাবার অনুপ্রেরণায় দীর্ঘদিন ধরে তিনি নিজেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিয়োজিত রেখেছেন। পৌরসভার দায়িত্ব পালনকালে অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি পৌর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং জনপ্রতিনিধি হিসেবেও মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। রাজনৈতিক ও সাংগঠনিক দায়িত্বের পাশাপাশি সামাজিক কাজে নিজেকে নিয়োজিত রেখে তাঁর এমন মানবিক উদ্যোগ স্থানীয়দের নজর কেড়েছে।
স্থানীয়দের মতে, মানুষের পাশে থাকার প্রকৃত পরিচয় শুধু বক্তব্য কিংবা প্রতিশ্রুতিতে নয়—দুঃসময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই তার বহিঃপ্রকাশ ঘটে। পরিচয়হীন একজন মানুষের শেষ বিদায়ের দায়িত্ব পালনের এই উদ্যোগ তারই একটি উদাহরণ।
পৌর বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর হওয়ার পাশাপাশি সামাজিক ও মানবিক কাজে নিজেকে আত্মনিয়োগ করে সিরাজুল ইসলাম মনির এমন উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবিদার বলে মনে করছেন স্থানীয়রা।
সাধারণ মানুষের প্রত্যাশা, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে এভাবেই আরও বেশি মানুষ এগিয়ে আসবেন এবং মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তনের ভূমিকা রাখবেন।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...
ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...
শ্রীপুর ( গাজীপুর) প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষি...

মন্তব্য (০)