• সমগ্র বাংলা

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ্ধ থাকার আহ্বান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে তৃণমূল পর্যায়ে জনসংযোগ ও সাংগঠনিক তৎপরতা জোরদার করেছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন। নির্বাচনের ধারাবাহিক প্রস্তুতির অংশ হিসেবে ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নে এক বর্ণাঢ্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে আলিয়াবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই মতবিনিময় সভা আয়োজিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. জাহাঙ্গীর হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর হোসেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে বলেন, "জনগণের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার সার্বিক উন্নয়নে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণমূলের নেতাকর্মীরাই সংগঠনের আসল শক্তি। সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে একটি সমৃদ্ধ ও জনকল্যাণমুখী ফরিদপুর সদর উপজেলা গড়ে তোলাই আমাদের লক্ষ্য।" তিনি নির্বাচনী এলাকায় দলের অবস্থান আরও সুদৃঢ় করতে এবং তৃণমূল পর্যায় পর্যন্ত সাংগঠনিক প্রস্তুতি জোরদার করার জন্য উপস্থিত নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন।

আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. রঞ্জু ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনী কৌশল এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ রাজনৈতিক নেতৃবৃন্দ। সভার বক্তারা নির্বাচনে জাহাঙ্গীর হোসেনের পক্ষে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আলিয়াবাদ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

 

মন্তব্য (০)





image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

১

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

গাজীপুরের স্বেচ্ছাসেবকলীগের দুই নেতা বিমানবন্দরে থেকে গ্র...

২

শ্রীপুর ( গাজীপুর) প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষি...

image

দুপুরের বদলে রাতে আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি

৩

পাবনা প্রতিনিধি : শুক্রবার দুপুরে দেশে পৌঁছানোর কথা থাকলেও এ...

image

অবৈধভাবে মালয়েশিয়া যাত্রা : সেন্টমার্টিন উপকূলে ৬৫ যাত্রী...

৪

কক্সবাজার প্রতিনিধি : সেন্টমার্টিনের অদূরে ট্রলারের ইঞ্জিন ও...

image

সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে তাদের বি...

৫

পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ব...

  • company_logo