ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে নড়াইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন বয়সের মানুষ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং জেলার বিশিষ্ট প্রবীণ নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. সাফায়েত হোসেন তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “সমাজ গঠনে এবং দেশের কল্যাণে প্রবীণদের অবদান অনস্বীকার্য। তাদের আজীবন ত্যাগের ফলেই আজকের প্রজন্ম একটি সুন্দর সমাজ পাচ্ছে। তাই প্রবীণদের সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং তাদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।”
এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান আলেক, নড়াইল প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সামি মোল্লা এবং নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলু।
বক্তারা বলেন, আধুনিকতার ছোঁয়ায় অনেক সময় যৌথ পরিবার ভেঙে যাওয়ায় প্রবীণরা অবহেলার শিকার হচ্ছেন। প্রবীণদের মানসিক ও শারীরিক সুস্বাস্থ্য রক্ষায় পরিবার ও সমাজের দৃষ্টিভঙ্গি আরও ইতিবাচক করতে হবে। পাশাপাশি প্রবীণদের জন্য সরকারি সুযোগ-সুবিধা ও চিকিৎসাসেবা আরও সহজলভ্য করার ওপর জোর দেওয়া হয়।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রবীণ নাগরিকরা তাঁদের জীবনের নানা অভিজ্ঞতা ও সামাজিক প্রত্যাশার কথা তুলে ধরেন। #
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...
রংপুর ব্যুরো : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ব...
নড়াইল প্রতিনিধি : ভাঙ্গণে দিশেহারা হয়ে পড়েছে মধুমতি নদী পাড়ে...
গাজীপুর প্রতিনিধি : সরকারি কৃষি সহায়তা পেতে কৃষকদের জন্য চাল...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরের কাটলায় বাড়ীর ...

মন্তব্য (০)