• সমগ্র বাংলা

‎বিরামপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরের কাটলায় বাড়ীর পাশের পুকুরের পানিতে পড়ে মেহজাবিন এবং তানিয়া নামে দুই শিশুর মৃত্যু ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ওই মর্মান্তিক ঘটনা ঘটে।

মালিহা জান্নাত মেহজাবিন (২) উত্তর কাটলা গ্রামের হুমায়ুন কবির মেয়ে এবং তানিয়া জান্নাত (৩) তরিকুল ইসলামের মেয়ে।

স্হানীয়রা জানান, সকালে খেলতে খেলতে দুই শিশু মেহজাবিন এবং তানিয়া কোন এক সময় বাড়ীর পাশের পুকুরের পানিতে পড়ে প্রাণ হারিয়েছে৷ দুই ভাসমান লাশ দেখতে পায় প্রতিবেশীরা। এসময় পরিবারের সদস্যদের পাশাপাশি শোকোতম চলে পাড়াপড়সিদের মাঝেও।

বিরামপুর থানার উপ পরিদর্শক সাইফুদ্দিন প্রামানিক জানান, খবর পেয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছেন। পরিবারের অভিযোগ বা আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ স্বজনদের হাতে তুলে দিয়েছেন তারা।

মন্তব্য (০)





  • company_logo