• সমগ্র বাংলা

ছিনতাইকালে নারায়ণগঞ্জের অজ্ঞান পার্টির ৩সদস্য নওগাঁয় জনতার হাতে আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ছিনতাই করতে এসে নারায়ণগঞ্জের অজ্ঞান পার্টির ৩সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক নারীর কানের স্বর্ণের দুল ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় জনগণের সহযোগিতায় পুলিশ তাদের গ্রেপ্তার করে।

বুধবার (৩০সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

বুধবার দুপুরের দিকে শহরের রুবীর মোড় নামক এলাকায় ছিনতাই করার সময় স্থানীয় জনগণ তাদের আটক করে। গ্রেপ্তারকৃতরা হলো, নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার চনপাড়া এলাকার ইউসুফ সর্দারের ছেলে মোঃ জামাল (৩৫), আব্দুর রবের ছেলে মোঃ ফরিদ (৩৩) ও মাইনুদ্দিনের ছেলে মোঃ রবি (২৪)।

পুলিশ সুপার জানান, বুধবার শাহানাজ আক্তার শিরিন নামের এক নারী শহরের রজাকপুর এলাকা থেকে চার্জার রি•াযোগে স্টাফ কোয়ার্টারের দিকে যাচ্ছিল। যাওয়ার পথে রুবীর মোড় এলাকায় পৌঁছালে গ্রেপ্তারকৃত তিন ছিনতাইকারী ভুক্তভোগী ওই নারীকে চতুর্দিক থেকে ঘিরে ধরে চাকু দিয়ে খুন জখমের হুমকি প্রদান করে। এরপর ছিনতাইকারীরা ওই নারীর কানে থাকা ৫আনা ওজনের স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এসময় ভুক্তভোগী নারীর চিৎকারে আশপাশের জনগণ এগিয়ে এসে তিন ছিনতাইকারীকে আটক করে এবং একই সাথে ৯৯৯ থেকে সংবাদ পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে জনগণের সহায়তায় নওগাঁ সদর থানা পুলিশ চাকুসহ ছিনতাইকারীদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করে। স্থানীয় জনগণকে এই তিনজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে সর্বাত্মক সহযোগিতা করায় বিশেষ ধন্যবাদ জানিয়েছেন পুলিশ সুপার।
 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ের বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...

image

নিষিদ্ধ আ.লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ায় বিএনপি নেতাকে ...

২

বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...

image

নড়াইলে বিএনপির দুই নেতা হত্যা,নতুন পুলিশ সুপার তৌহিদুল আরিফ

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...

image

বগুড়া নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন: মিথ্যা ও বানোয়া...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...

image

নীলফামারীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

৫

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

  • company_logo