ছবিঃ সিএনআই
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাতে সদর উপজেলার পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, পঞ্চগড় শহরের জালাসী পাড়া এলাকার মৃত আ: বারেকের ছেলে জেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য মো: মীর মোশারফ হোসেন (৫৬) এবং হাড়িভাষা ইউনিয়নের ঢাংগীপুকুরী এলাকার মোঃ আতাউর রহমানের ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় সদস্য মো: খালেকুজ্জামান ওরফে হৃদয় (২২) তাদের নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সদর থানার ,এফআইআর নং-৯, তারিখ- ৩ জুলাই, ২০২৬; জি আর নং-২৭৩, তারিখ- ৩ জুলাই, ২০২৬; ধারা-৬(১)(ক) এর (ঈ)/৮/৯(৩)/১০/১১/১২/১৩, সন্ত্রাস বিরোধী আইন,২০০৯ মামলার তদন্তেপ্রাপ্ত আসামী মো: মীর মোশারফ হোসেন এবং সদর থানার ,এফআইআর নং-৩৯, তারিখ- ১৬ আগস্ট ২০২৬; জি আর নং-৩৬৯, ধারা-৬(১)(ক) এর (ঈ)/৮/৯(৩)/১০/১১/১২/১৩, সন্ত্রাস বিরোধী আইন,২০০৯ মামলার তদন্তেপ্রাপ্ত আসামী মো: খালেকুজ্জামান ওরফে হৃদয় এদের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় মামলা থাকায় তাদেরকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান মোশারফ হোসেন এবং খালেকুজ্জামান ওরফে হৃদয় এর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, তাদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। আইনগত প্রয়োজনীয় কার্যক্রম শেষে তাদেকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...
বেনাপোল প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজী...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্...

মন্তব্য (০)