• সমগ্র বাংলা

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের বেকার যুবকদের জন্য বিজিবির ডিজিটাল স্কিল সেন্টারের উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনতে চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত এলাকার তরুণ বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির ৫৯ ব্যাটলিয়নের উদ্যোগে বুধবার দুপুরে ভোলাহাট উপজেলার আলালপুর দারুল সুন্নাহ দাখিল মাদরাসায় এই সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টারের উদ্বোধন করা হয়। এই স্কিল সেন্টারে প্রাথমিকভাবে ২৫ জন তরুণ বেকার যুবককে মাসব্যাপী বেসিক ইলেকট্রিক্যাল এ্যান্ড হাউস ওয়্যারিং প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। 

বিজিবি জানায়, এই উদ্যোগের ফলে সীমান্ত এলাকার বেকার তরুণ যবুকদের মধ্যে ভারত থেকে মাদক ও অবৈধ পন্যদ্রব্য চোরাচালান বন্ধে ভূমিকা পালন করবে এবং তারা আত্মনির্ভরশীল হয়ে উঠবে। 

বিজিবির সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টারের উদ্বোধন করেন, ৫৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। এসময় প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ের বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...

image

নিষিদ্ধ আ.লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ায় বিএনপি নেতাকে ...

২

বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...

image

নড়াইলে বিএনপির দুই নেতা হত্যা,নতুন পুলিশ সুপার তৌহিদুল আরিফ

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...

image

বগুড়া নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন: মিথ্যা ও বানোয়া...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...

image

নীলফামারীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

৫

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

  • company_logo