• লিড নিউজ
  • জাতীয়

‎মানবতাবিরোধী অপরাধ: কামাল মজুমদার, ইলিয়াসসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মিরপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক মন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লা ও মাইনুল হোসেন নিখিলসহ ১৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক দাখিল করেছে প্রসিকিউশন।

‎সোমবার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।
‎
‎রাষ্ট্রপক্ষের অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় মিরপুর এলাকায় আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর হামলা, গুলি, হত্যা ও দমন-পীড়নের বিভিন্ন ঘটনাকে মানবতাবিরোধী অপরাধের আওতায় আনা হয়েছে।
‎
‎এর আগে, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রাথমিক যাচাই-বাছাই করে প্রসিকিউশনের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
‎
‎এদিকে, মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ও রাশেদ খান মেনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন জুলাই যোদ্ধা হান্নান মিয়া।

মন্তব্য (০)





image

নিষিদ্ধ আ.লীগের মঞ্চে জুলাই অভ্যুত্থানের প্রশংসায় সাবেক ম...

১

নিজস্ব ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে দলটির ন...

image

হুমায়ুন কবিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যা...

২

নিউজ ডেস্কঃ ঢাকায় সিঙ্গাপুর হাইকমিশনের নতুন চার্জ দ্য অ...

image

সকল জেলায় ১৮-৩৫ বছর বয়সীদের বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে...

৩

নিউজ ডেস্কঃ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষ জনশক্...

image

পুলিশের আরও দুই ঊর্ধ্বতন কর্মকর্তা আটক

৪

নিউজ ডেস্কঃ পুলিশের আরও দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে আটক কর...

image

‎প্রাণিসম্পদ খাতের বিকাশে সহযোগিতা অব্যাহত রাখতে সরকার প্...

৫

‎নিউজ ডেস্কঃ প্রাণিসম্পদ খাতের বিকাশে সহযোগিতা অব্যাহত র...

  • company_logo