• জাতীয়

হুমায়ুন কবিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঢাকায় সিঙ্গাপুর হাইকমিশনের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ ওং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় তিনি তার পরিচয়পত্র পেশ করেছেন পরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঢাকায় সিঙ্গাপুর হাইকমিশনের নতুন চার্জ প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করে এই পরিচয়পত্র পেশ করেন।

পরিচয়পত্র পেশের পর ফিলিপ ওং প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। ঢাকায় দায়িত্ব গ্রহণের জন্য ফিলিপকে অভিনন্দন জানিয়ে প্রতিমন্ত্রী কবির দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বাণিজ্য সম্পর্ক জোরদার, মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত সম্পন্ন করা, বাংলাদেশে সিঙ্গাপুরের বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি খাতে সহযোগিতা, জলবায়ু ও শ্রম বিষয়ক সমঝোতা স্মারকগুলোর (এমওইউ) বাস্তবায়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্রগুলোকে আরও এগিয়ে নেওয়ার ওপর জোর দেন।

ফিলিপ বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং প্রতিমন্ত্রীকে সুবিধাজনক সময়ে সিঙ্গাপুর সফরের আমন্ত্রণ জানান।

প্রতিমন্ত্রী আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়া এবং আরসিইপি-এর সদস্যপদ লাভের ক্ষেত্রে বাংলাদেশের আকাঙ্ক্ষার প্রতি সিঙ্গাপুরের অব্যাহত সমর্থন কামনা করেন। এ ছাড়া, তিনি আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ের প্রসঙ্গ তোলেন। তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে মিয়ানমারে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের বিষয়ে সিঙ্গাপুরের অব্যাহত সমর্থন প্রত্যাশা করেন।

 

মন্তব্য (০)





image

‎পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ

১

নিউজ ডেস্কঃ পাকিস্তানে সফররত বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হ...

image

নিষিদ্ধ আ.লীগের মঞ্চে জুলাই অভ্যুত্থানের প্রশংসায় সাবেক ম...

২

নিজস্ব ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে দলটির ন...

image

সকল জেলায় ১৮-৩৫ বছর বয়সীদের বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে...

৩

নিউজ ডেস্কঃ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষ জনশক্...

image

পুলিশের আরও দুই ঊর্ধ্বতন কর্মকর্তা আটক

৪

নিউজ ডেস্কঃ পুলিশের আরও দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে আটক কর...

image

‎প্রাণিসম্পদ খাতের বিকাশে সহযোগিতা অব্যাহত রাখতে সরকার প্...

৫

‎নিউজ ডেস্কঃ প্রাণিসম্পদ খাতের বিকাশে সহযোগিতা অব্যাহত র...

  • company_logo