ফাইল ছবি
নিউজ ডেস্কঃ বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে দেশের ১০০ জন গুণী শিক্ষককে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে গঠিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানাতে সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিস্তারিত তুলে ধরবেন।
সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনসহ শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
বিশ্ব শিক্ষক দিবস প্রতি বছর ৫ অক্টোবর পালিত হয়। এ বছর দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন পর্যায়ের ১০০ জন গুণী শিক্ষককে আনুষ্ঠানিকভাবে সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।
নিউজ ডেস্কঃ বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের ১২ লাখের বেশি র...
নিউজ ডেস্কঃ দেশের মডেল মসজিদগুলোকে নামাজ আদায়ের পাশাপাশি ধর্...
নিউজ ডেস্কঃ ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কারাগারে...
নিউজ ডেস্কঃ ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় উপকারভোগীদের নিয়ম...
নিউজ ডেস্কঃ নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষ...

মন্তব্য (০)