• লিড নিউজ
  • জাতীয়

কপ৩১-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আলোচনা ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ তুরস্কের আন্টালিয়া নগরীতে অনুষ্ঠেয় কপ৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য অংশগ্রহণের বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও তুরস্ক।
‎
‎জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে শুক্রবার বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা হয়। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‎বৈঠকে তারা আসন্ন জলবায়ু সম্মেলন এবং এতে প্রধানমন্ত্রীর সম্ভাব্য অংশগ্রহণসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। তবে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
‎
‎এছাড়া উভয় পক্ষ উচ্চপর্যায়ের সফর, প্রতিরক্ষা সহযোগিতা, নবায়নযোগ্য ও সবুজ জ্বালানি এবং বাংলাদেশে তুর্কি কোম্পানিগুলোর বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করে।
‎
‎২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশে অনুষ্ঠেয় আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলনে অংশ নেওয়ার জন্য তুরস্ককে আমন্ত্রণ জানান প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
‎
‎উভয় পক্ষই পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার ব্যাপারে তাদের অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য (০)





image

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার নেপথ্যে কী, জানাল পুলিশ

১

নিউজ ডেস্কঃ গতকাল শনিবার রাতে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তা...

image

ভঙ্গুর অর্থনীতি থেকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার পথে বা...

২

‎নিউজ ডেস্কঃ ভঙ্গুর অর্থনীতি থেকে উত্তরণ ঘটিয়ে ২০৩৪ সালে...

image

গরীবের ক্লিনিক ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৯, উদ্ধা...

৩

নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুর-১ নম্বরে বেসরকারি স্বাস্থ্যকেন্দ...

image

‎সামুদ্রিক খাতকে টেকসই উন্নয়নের চালিকাশক্তিতে রূপান্তরের ...

৪

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশের সামুদ্রিক খাতকে আধুনিক, নিরাপদ, ...

image

সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: মাহদী আমিন ‎

৫

নিউজ ডেস্কঃ সরকারের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে ...

  • company_logo