ছবিঃ সিএনআই
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে মাটি উত্তোলন ও ভরাটের দায়ে মিজানুর রহমান জুমন নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ড্রেজারের পাইপ ও সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার চরমাস্তুল হাইস্কুলসংলগ্ন কালীগঙ্গা নদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধ ভাবে ড্রেজার ব্যবহারের সত্যতা পাওয়া যায়।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ড্রেজার মালিক মিজানুর রহমানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ড্রেজারের পাইপ ও সব সংযোগ বিচ্ছিন্ন করে অবৈধ মাটি উত্তোলন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস বলেন, জনস্বার্থে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...
লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...
বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...
ময়মনসিংহ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্...

মন্তব্য (০)