• লিড নিউজ
  • জাতীয়

‎দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী শাসন-শোষণে ক্ষতবিক্ষত বাংলাদেশ মেরামতের জন্য সরকার রিকভারি, রেস্টারেশন ও রিকনস্ট্রাকশন অর্থাৎ থ্রি-আর কৌশল অনুসরণ করছে।
‎
‎বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের (ইউএনজিএ) সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বাংলায় দেওয়া তাঁর ভাষণে প্রধানমন্ত্রী একথা বলেন।
‎
‎তিনি বলেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অবসান ঘটিয়ে, ২০২৪ সালে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। ফ্যাসিবাদী শাসনামলে স্বাভাবিক নিয়মে পরিণত হওয়া গুম খুন, অপহরণ, দুর্নীতি, লুটপাট আর টাকা পাচারের অভিশাপ থেকে মুক্ত হয়ে বাংলাদেশ বর্তমানে পুনরায়  গণতন্ত্রের পথে যাত্রা শুরু করছে।
‎
‎প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সামনে বর্তমানে এক অপার সম্ভাবনার দ্বার উন্মুক্ত। ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুযোগে বর্তমানে বাংলাদেশে কর্মক্ষম জনশক্তিকে দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে।’
‎
‎তারেক রহমান বলেন, ‘ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশকে ‘ম্যানুফ্যাকচারিং হাব’ হিসেবে গড়ে তুলতে বিস্তারিত পদক্ষেপ নেওয়া হয়েছে। এই কর্মযজ্ঞে বাংলাদেশ তাঁর উন্নয়ন সহযোগীদের পাশে পেতে চায়।’
‎
‎তিনি জানান, ‘দেশের তরুণ উদ্যোক্তা, গবেষক এবং উদ্ভাবকদের জন্য স্টার্ট আপ উদ্যোগ বাস্তবায়নের সুযোগ তৈরি করে দিতে সরকার চলতি অর্থ বছরে ৫০ মিলিয়ন ডলার বরাদ্দ রেখেছে।’

মন্তব্য (০)





image

‎পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ

১

নিউজ ডেস্কঃ পাকিস্তানে সফররত বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হ...

image

নিষিদ্ধ আ.লীগের মঞ্চে জুলাই অভ্যুত্থানের প্রশংসায় সাবেক ম...

২

নিজস্ব ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে দলটির ন...

image

হুমায়ুন কবিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যা...

৩

নিউজ ডেস্কঃ ঢাকায় সিঙ্গাপুর হাইকমিশনের নতুন চার্জ দ্য অ...

image

সকল জেলায় ১৮-৩৫ বছর বয়সীদের বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে...

৪

নিউজ ডেস্কঃ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষ জনশক্...

image

পুলিশের আরও দুই ঊর্ধ্বতন কর্মকর্তা আটক

৫

নিউজ ডেস্কঃ পুলিশের আরও দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে আটক কর...

  • company_logo