• লিড নিউজ
  • জাতীয়

বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমান

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ জাতিসংঘের বিশাল সাধারণ পরিষদ হল। সামনে সারিবদ্ধভাবে বসা বিশ্বনেতারা। মঞ্চে ধীর পায়ে এগিয়ে এলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, পরনে কালো স্যুট, লাল টাই; হাসিমুখে সকলকে জানালেন শুভেচ্ছা।
‎
‎জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হল- এ প্রবেশ করেন। সঙ্গে সঙ্গেই মুহুর্মুহু করতালিতে মুখরিত হয়ে ওঠে অধিবেশন কক্ষ। মঞ্চে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
‎
‎তখন বাংলাদেশসহ বিশ্বের কোটি কোটি মানুষের চোখ স্থির ছিল তাঁর দিকে। এ যেন শুধু একজন রাষ্ট্রনায়কের ভাষণ নয়, বিশ্বমঞ্চে উচ্চারিত হচ্ছে বাংলাদেশের মানুষের স্বপ্ন, প্রত্যাশা ও ভালোবাসার কণ্ঠ।
‎
‎শুরুতেই বাংলাদেশের সকল শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাধীনতার পর থেকে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন তাদের অবদানকে বিনম্রচিত্তে স্মরণ করেন তিনি।
‎
‎পরে, ফ্যাসিবাদের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই-আগস্টে বীর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সকল শহীদ এবং আহতদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি।
‎
‎প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বক্তব্যে তুলে ধরেন, বাংলাদেশের জাতীয় স্বার্থ ও অগ্রাধিকার, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং রোহিঙ্গা সংকটসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ নানা দিক। বিশ্ববাসীর প্রতি দেন সুস্পষ্ট শান্তির বার্তা।
‎
‎এই দৃশ্য যেন মনে করিয়ে দেয়, পৃথিবীর মানচিত্রে আয়তনে ছোট হলেও বাংলাদেশ তার নিজস্ব অভিজ্ঞতা, প্রত্যাশা ও অবস্থান নিয়ে আজ বিশ্বে মর্যাদার দাবিদার।
‎
‎এই মুহূর্তটির মূল প্রতীকী দিক হলো-জাতিসংঘের একই মঞ্চে একটি পরিবারের তিন প্রজন্মের রাজনৈতিক ইতিহাসের ছাপ পড়েছে। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালে এবং মরহুমা বেগম খালেদা জিয়া ১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়েছিলেন। এবার একই মঞ্চে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্তব্য (০)





  • company_logo