ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : পাবনার সদর উপজেলার টেবুনিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি রিভলবার, দেশীয় তৈরি ওয়ান শুটারগান, গুলি ও চাপাতি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২, ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি)-২ পাবনা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৫টা ২৫ মিনিটে টেবুনিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১২ সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে একটি বিদেশি রিভলবার, একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, রিভলবারের ৮ রাউন্ড কার্তুজ, ওয়ান শুটারগানের ১ রাউন্ড কার্তুজ এবং একটি চাপাতি উদ্ধার করা হয়।
এসআরবি সূত্রে জানা যায়, অভিযানে উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১২ জানিয়েছে, অবৈধ অস্ত্র, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
অপরাধীদের তথ্য দিয়ে মাদক, অস্ত্র ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠনে সহযোগিতা করার জন্যও আহ্বান জানানো হয়েছে।
বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...
লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...
বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

মন্তব্য (০)