ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি : সচেতন নাগরিক কমিটি সনাকের আয়োজনে দিনাজপুরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের স্বাস্থ্য সেবার মানোন্নয়নে সেবাদাতা ও সেবাগ্রহীতা মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার হাসপাতালের শহীদ ডাঃ আব্দুল জব্বার মিলনায়তে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সনাক সভাপতি অধ্যাপক আব্দুল জলিল আহমেদ।
সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সনাকের স্বাস্থ্য বিষয়ক উপ কমিটির আহ্বায়ক লায়লা চৌধুরী। সভার শুরুতেই এক নজরে হাসপাতালের আপডেট অবস্থা তুলে ধরেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নুরু ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, ডাঃ ওয়াহেদুল হক, ডাঃ শাহজাহান আলী সাগর, ডাঃ আবুজার রহমান, ডাঃ সীমান্ত সরকার, সাইফুল ইসলাম, সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা হাজেরা হাসান ও আনোয়ারুল ইসলাম বাবলু, সনাক সদস্য মিডিয়ার প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি ও হাসপাতালের অন্যান্য কর্মকতা কর্মচারীরা।
উন্মোক্ত প্রশ্নোত্তর পর্বে সেবাগ্রহীতারা হাসপাতালের সঠিক সেবা, চিকিৎসকগণের নামের তালিকা নিয়মিত আপডেট রাখা, ঔষধের তালিকা আপডেট রাখা, টিকিট কাউন্টারে সরকারি নির্ধারিত ফি উল্লেখ করা ও কাউন্টারে সব সময় খুচরা টাকা রাখা, জরুরী বিভাগে সার্বক্ষণিক চিকিৎসকের উপস্থিতি, নার্সদের সঠিক দায়িত্ব পালন ও ব্যবহারিক পরিবর্তন, পরিস্কার পরিচ্ছন্নতা, ব্লাডব্যাংকের সময়সূচি বৃদ্ধি করা, খাবার মান উন্নত করা, অভিযোগ কমিটি ও বক্স কার্যকরি করাসহ ও অন্যান্য বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন উত্থাপন করা হয়।
সকল প্রশ্নের উত্তর প্রদান করেনআবাসিক মেডিকেল অফিসারসহ বিভিন্ন বিভাগের সিনিয়র চিকিৎসকরা।
উত্থাপিত বিভিন্ন প্রশ্নের জবাবে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ সিরাজুল ইসলাম জানান ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল কিন্তু লোকবল ১০০শয্যার মতই রয়ে গেছে। বর্তমানে সব বিভাগে চিকিৎসক নেই, তবে জনগনের সঠিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে কর্তৃপক্ষ সার্বক্ষণিক চেষ্টা চালাচ্ছে। হাসপাতালের সেবার মান পূর্বের তুলনায় অনেক বেড়ে গেছে। যেসব সমস্যার বিষয়ে আলোচনা হলো তিনি সেগুলির সমাধানের উদ্যোগ নিবেন বলে সভাকে অবহিত করেন। সকলের সহযোগিতায় ভবিষ্যতে আরও ভাল সেবা প্রদান করা সম্ভব হবে। হাসপাতাল কর্তৃপক্ষ সেবাগ্রহীতাদের সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্নভাবে সহযোগিতা ও আজকের সেবাগ্রহিতাদের সাথে সরাসরি কথা বলার সুযোগ করে দেয়ার জন্য সনাককে ধন্যবাদ জানান।
বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...
লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...
বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

মন্তব্য (০)