ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে গিয়ে অনেক শিক্ষার্থী আর দেশে ফিরে আসেন না। বাংলাদেশকে এডুকেশন হাব বানাতে হলে এই মেধাবীদের দরকার জানিয়ে তাদেরকে ফিরে আসার আহ্বান জানালেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে তৃতীয় ঢাকা-চায়না ডে ২০২৬ উদযাপন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
আ ন ম এহছানুল হক মিলন জানান, কারিগরি শিক্ষায় চীনের উৎকর্ষতা বিশ্বের জন্য মডেল। এ বিষয়ে সহযোগিতা করছে দেশটি। শিক্ষাখাতে বাংলাদেশ ও চীনের জ্ঞান আদান-প্রদান আরও সমৃদ্ধ হচ্ছে।
শিক্ষামন্ত্রীর প্রত্যাশা, বাংলাদেশ ও চীনের পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও বিস্তৃত ও সুদৃঢ় হবে। চীনের জাতীয় দিবস উপলক্ষ্যে দেশটির সরকার ও জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ...
নিউজ ডেস্ক : দেশের আট বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আব...
নিউজ ডেস্ক : কক্সবাজারের মহেশখালী ভাসমান টার্মিনালে কার্গো ...
নিউজ ডেস্ক : রাজধানীসহ সারা দেশে হঠাৎ বেড়ে যাওয়া নাশকতামূলক ...
নিউজ ডেস্ক : বিভাগীয় মামলা, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামল...

মন্তব্য (০)