ফাইল ছবি
নিউজ ডেস্কঃ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে কবে নাগাদ এই কমিটি গঠিত হবে এবং কমিটিতে কাদের রাখা হবে সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি।
সম্প্রতি মাদক ও জুয়াকে দেশের অন্যতম প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে এসব নির্মূলে কার্যকর পদক্ষেপ নেয়ার সুপারিশ করে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি। সংসদ ভবনে কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সুপারিশ করা হয়।
নিউজ ডেস্কঃ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতা...
নিউজ ডেস্কঃ পাকিস্তানে সফররত বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হ...
নিজস্ব ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে দলটির ন...
নিউজ ডেস্কঃ ঢাকায় সিঙ্গাপুর হাইকমিশনের নতুন চার্জ দ্য অ...
নিউজ ডেস্কঃ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষ জনশক্...

মন্তব্য (০)