• সমগ্র বাংলা

গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে সমন্বয় সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে লালমনিরহাট সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে ও বেসরকারি সংগঠন ইএসডিও'র সহায়তায় এ সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহ: রাশেদুল হক প্রধান।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোছাঃ আফরোজা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমন্বয় সভায় গ্রাম আদালতের মাধ্যমে ফৌজদারি ও দেওয়ানী মামলার অভিযোগ ও নিষ্পত্তি নিয়ে অংশীজনদের সাথে আলোচনা করা হয়।
তাছাড়াও কোন কোন ধরনের মামলার জন্য অভিযোগ করা যাবে তা জানানো হয়।
এ সময় প্রধান অতিথি বলেন,গ্রাম আদালতের মাধ্যমে অনেক বিরোধ নিষ্পত্তি করা যায়। এতে করে আদালতে মামলা জট কমবে। তিনি আরো বলেন,যেসব ইউনিয়নে ইএসডিও'র মাধ্যমে গ্রাম আদালত কার্যক্রম পরিচালনা হচ্ছে সেখানে সুফল পাওয়া যাচ্ছে। সভায় আইনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার গিয়াস উদ্দিন।ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও'র) জেলা ম্যানেজার দৌলতুন্নেছা সমন্বয় সভাটি পরিচালনা করেন ও বিভিন্ন ইউনিয়নে নিষ্পত্তি হওয়া বিচার কার্যক্রম তুলে ধরেন। সমন্বয় সভায় সরকারি কর্মকর্তা,শিক্ষক,ইমাম,সাংবাদিক,এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo