• সমগ্র বাংলা

রাণীনগরে হাজী সমাবেশ অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ফাতেহা ইয়াজ দাহাম/হযরত বড়পীর আব্দুল কাদেও জিলানী (রহ:) এর ওফাত উপলক্ষে দোয়া মাহফিল ও হাজী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উপজেলার ঝালঘড়িয়া গ্রামের আলহাজ্ব মো: কাদের মাস্টারের বাড়িতে এই হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রতিবছর এই অনুষ্ঠানের আয়োজন করে আসছেন ঝালঘরিয়া গ্রামের বাসিন্দা আলহাজ্ব মো: কাদের মাস্টার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ আসনের এমপি আলহাজ্ব শেখ মো: রেজাউল ইসলাম রেজু। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, মোঃ রাকিবুল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোসারব হোসেন প্রমুখ। সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক হাজী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। আলহাজ্ব মো: আব্দুল কাদের মাস্টারের পরিচালনায় সমাবেশে দোয়া পরিচালনা করেন উপজেলার সিম্বা মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হযরত মাও: আনোয়ার হোসেন ও মাও: আব্দুল খালেখ আল চিশতী।

এসময় প্রধান অতিথি বলেন এমন ঐতিহ্যবাহী অনুষ্ঠানের মাধ্যমে ইসলামের সঠিক মর্মবাণী এই অঞ্চলের মানুষদের কাছে পৌছে দেওয়া অনেক সহজ হবে। ইদানিং ইসলাম ধর্মকে পূজি করে এক শ্রেণির কুচক্রী মহল মিথ্যে তথ্য প্রচার করে ধর্মীয় সংঘাত সৃষ্টির পায়তারা করে আসছে। এই সকল কুচক্রী ব্যক্তিদের প্রশ্রয় না দিয়ে কঠোর হাতে প্রতিহত করার আহ্বান জানান তিনি। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। তাই ইসলামের সঠিক জ্ঞান পৌছে দিতে গ্রামে গ্রামে হাজী, ইমাম ও ওলামাদের সঠিক ইসলামের তথ্য প্রচার করার অনুরোধ জানান প্রধান অতিথি।

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo