ফাইল ছবি
নিউজ ডেস্ক : জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের প্রাথমিক তথ্য পাওয়ায় কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, তার স্ত্রী, দুই সন্তান ও ভগ্নিপতির বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
একইসঙ্গে যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. মনিরুল ইসলাম ও তার স্ত্রী ফারদীনা রহমানের বিরুদ্ধেও সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুদক সচিব সাইদুর রহমান খান এ তথ্য জানান।
দুদক জানায়, আবদুর রহমান বদির বিরুদ্ধে ১০ কোটি ২১ লাখ ৯৯ হাজার ৮৮৮ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। তার স্ত্রী শাহীন আক্তারের বিরুদ্ধে ১ কোটি ৬৮ লাখ ৬৪ হাজার ৯১১ টাকা, মেয়ে সামিয়া রহমান সানির বিরুদ্ধে ৩ কোটি ৩৪ লাখ ২৯ হাজার ৪১৮ টাকা এবং ছেলে আব্দুল্লাহ আরমান শাওনের বিরুদ্ধে ৫২ লাখ ২৩ হাজার ৯১ টাকার সম্পদ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে তথ্য পাওয়া গেছে।
এ ছাড়া বদির ভগ্নিপতি ওমর ফারুকের বিরুদ্ধে ২৯ লাখ ৩৮ হাজার টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। তাদের সবার বিরুদ্ধেই দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারায় সম্পদ বিবরণী নোটিশ জারির অনুমোদন দিয়েছে কমিশন।
অন্যদিকে, যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. মনিরুল ইসলামের বিরুদ্ধে ১ কোটি ৮২ লাখ ১৫ হাজার ৩৫৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। তার স্ত্রী ফারদীনা রহমানের বিরুদ্ধেও ২২ লাখ ৮০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক তথ্য পেয়েছে দুদক।
নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ...
নিউজ ডেস্ক : দেশের আট বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আব...
নিউজ ডেস্ক : কক্সবাজারের মহেশখালী ভাসমান টার্মিনালে কার্গো ...
নিউজ ডেস্ক : রাজধানীসহ সারা দেশে হঠাৎ বেড়ে যাওয়া নাশকতামূলক ...
নিউজ ডেস্ক : বিভাগীয় মামলা, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামল...

মন্তব্য (০)