ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে গ্রাহক পর্যায়ে আর্থিক লেনদেন সহজ, জাল ও ছেঁড়াফাটা নোট ব্যবহার বন্ধে বাংলা কিউ আর কোড এর ব্যাপক প্রচলন ও ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণে এক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে লালমনিরহাট পৌরসভা কনভেনশন হলে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুর অফিসের পরিচালক একেএম কামরুজ্জামান।
উত্তরা ব্যাংক ও ব্যাংকার্স ক্লাব লালমনিরহাটের আয়োজনে অনুষ্ঠিত উত্তরা ব্যাংক বগুড়া অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ক্যাম্পেইনে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক রংপুর অফিসে কর্মরত মোঃ সোহেল রানা,রুপালী ব্যাংক লালমনিরহাট শাখার উপ মহাব্যবস্থাপক মোঃ: অহিদুজ্জামান, রাকাবের লালমনিরহাট শাখার জোনাল ব্যবস্থাপক আ:শ:ম: মশফিকুর রহমান।
এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী,ব্যবসায়ী, সুশীল সমাজের নাগরিকগণ অংশ নেন।
বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...
লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...
বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

মন্তব্য (০)