ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ আগামী বছরের ৬ জুনের মধ্যেই সারা দেশের সব পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, কমিশনের বক্তব্য অনুযায়ী এই বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে মনে হচ্ছে না।
আজ (বুধবার, ২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। এ সময় তিনি জানান, ২০২৭ সাল থেকে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।
তিনি বলেন, ‘আগামী বছরের ৬ জুনের মধ্যেই সারা দেশের সব পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন। পাঁচ স্তরের নির্বাচন পরিচালনার জন্য সম্ভাব্য বাজেট ধরা হয়েছে ৬ হাজার কোটি টাকা।’
অক্টোবরের শুরুতে আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে আরেকটি বৈঠকের পর নির্বাচন কমিশন নির্বাচন চূড়ান্ত তারিখ ঘোষণা করবে বলে আশা করেন তিনি।
এসময় তিনি বলেন, ‘স্থানীয় সরকার বিভাগের আওতাধীন ৬ হাজার ৫৪৪টি প্রতিষ্ঠান ও হাট বাজারের ছাদে ৩০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের প্রকল্প নেয়া হয়েছে। আগামী বছরের জানুয়ারিতে উৎপাদনের লক্ষ্যে ৩৭০ কোটি টাকা বরাদ্দ দিবে সরকার। বাকি টাকার ব্যবস্থা হবে স্থানীয় পর্যায় থেকে।’
নিজস্ব ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার আদৌ কোনো পদক্ষ...
নিউজ ডেস্কঃ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতা...
নিউজ ডেস্কঃ পাকিস্তানে সফররত বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হ...
নিজস্ব ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে দলটির ন...
নিউজ ডেস্কঃ ঢাকায় সিঙ্গাপুর হাইকমিশনের নতুন চার্জ দ্য অ...

মন্তব্য (০)