• সমগ্র বাংলা

বকশীগঞ্জে অবৈধভাবে পাচারকালে ২৫ বস্তা সার জব্দ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে সার পাচারকালে আবারও ২৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বাট্টাজোড় ইউনিয়নের নতুন বাজার দিয়ে দুটি অটোরিকশায় করে সারগুলো অন্যত্র নেওয়ার সময় স্থানীয়রা অটোরিকশা দুটি আটক করেন।

পরে বকশিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন ঘটনাস্থলে গিয়ে ২৫ বস্তা সার জব্দ করেন।এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বকশীগঞ্জ পৌর শহরের উত্তর বাজার থেকে আরও ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ করে উপজেলা প্রশাসন।

জানা গেছে, গত কয়েকদিন ধরে একটি অসাধু চক্র বিভিন্ন কৌশলে ইউরিয়া ও নন-ইউরিয়া সার বিভিন্ন এলাকায় পাচারের চেষ্টা করছে। প্রশাসনের তৎপরতায় এসব সার পাচারের চেষ্টা ভেস্তে যাচ্ছে। জব্দ করা সার উপজেলা কৃষি কর্মকর্তার হেফাজতে রাখা হয়।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন জানান, সারগুলো জব্দ করে কৃষি কর্মকর্তার হেফাজতে দেওয়া হয়েছে। এগুলো ন্যায্যমূল্যে কৃষকদের মাঝে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। অসাধু চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo