ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া পৌরসভার সীতারামপুর এলাকায় একটি টিনশেডের দেওয়াল ঘরে পটকা জাতীয় বস্তু বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে রাস্তার পাশে সীতারামপুরের ছবুরোন নেসার একটি ঘরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ এটিকে ‘হোম মেইড আইইডি বা পটকা’ জাতীয় বিস্ফোরক দ্রব্য বলছে।
বাড়ির মালিক ছবুরোন নেসা বলেন, যে ঘরটিতে বিস্ফোরিত হয়েছে; সেই ঘরের জানালার বাইরে একটি লম্বা রশি বের করা ছিল। জানালার বাইরে লম্বা রশি দেখে আমি গুছানোর চেষ্টা করি। হঠাৎ রশি টান পড়লে ঘরের ভেতরে বিকট শব্দে বিস্ফোরিত হয়। মুর্হূতে ঘরের মধ্যে ধোয়ায় আচ্ছন্ন হয়। ছবুরোন নেসার ধারণা, কে বা কারা এই বিস্ফোরক দ্রব্যটি তার ঘরের মধ্যে রেখে গেছে। বিস্ফোরণের শব্দ শুনে আশেপাশের লোকজন তার বাড়িতে জড়ো হন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, যে ঘরটিতে পটকা জাতীয় দ্রব্যটি বিস্ফোরিত হয়েছে, সেখানে কেউ থাকেন না। ঘরের জানালা এবং দরজাও নেই। সেখানে পাতিলের মধ্যে বিস্ফোরিত দ্রব্যের আলামত সংগ্রহ করা হয়েছে। বিস্ফোরিত বস্তুটি ককটেল নয়। এটিকে ‘হোম মেইড আইইডি বা পটকা’ জাতীয় জিনিস বলা হয়। এ ঘটনায় কে বা কারা জড়িত এবং কী উদ্দেশ্যে বিস্ফোরক দ্রব্যটি রাখা হয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। # ##
বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...
লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...
বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

মন্তব্য (০)