ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : পাসপোর্ট গ্রহীতাদের হয়রানি, ঘুষ গ্রহণ ও আর্থিক অনিয়মের অভিযোগে জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুদকের এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে।
দুদক সূত্রে জানা যায়, পাসপোর্ট করতে আসা সাধারণ গ্রহীতাদের বিভিন্নভাবে হয়রানি, নির্ধারিত সরকারি ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায় এবং ঘুষের বিনিময়ে দ্রুত পাসপোর্টের কাজ করে দেওয়ার অভিযোগ পাওয়া যায়। এছাড়া অফিসের বিভিন্ন কার্যক্রমে আর্থিক অনিয়ম ও নিয়মবহির্ভূত লেনদেনের অভিযোগও রয়েছে।
অভিযোগ রয়েছে, পাসপোর্টের আবেদন গ্রহণ, তথ্য সংশোধন, ছবি ও বায়োমেট্রিক গ্রহণসহ বিভিন্ন ধাপে গ্রহীতাদের নানা অজুহাতে হয়রানি করা হয়। কোনো কোনো ক্ষেত্রে দালালের মাধ্যমে অতিরিক্ত অর্থ নেওয়া এবং অর্থের বিনিময়ে দ্রুত কাজ করে দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।
এসব অভিযোগের সত্যতা যাচাই করতে দুদকের এনফোর্সমেন্ট টিম পাসপোর্ট অফিসে অভিযান চালায়। এ সময় সংশ্লিষ্ট বিভিন্ন নথিপত্র ও রেজিস্টার পরীক্ষা করা হয় এবং অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন দুদক কর্মকর্তারা।
জামালপুর দুদকের উপপরিচালক জিহাদুর ইসলাম বলেন, অভিযানে বিভিন্ন অসংগতি পাওয়া গেছে। রেজিস্টারপত্র পরীক্ষা ও অভিযোগের সত্যতা যাচাই শেষে বিস্তারিত প্রতিবেদন দুদক কমিশনে দাখিল করা হবে। কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...
লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...
বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

মন্তব্য (০)