• সমগ্র বাংলা

শিশুর লাশের দুর্গন্ধ আড়াল করতে পাশে কুকুরের লাশ পুতেও রক্ষা পেলনা মা অনৈতিক প্রেমিক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সদরের নশিপুরে ভিন্ন জাতির  সাথে প্রেমের সম্পর্কের কারনে পথের বাধা দুর করতে প্রেমিকের সহায়তায় নিজের গর্ভজাত সন্তানকে হত্যার ৪ মাস পর আজ মঙ্গলবার ভোরে গলিত লাশ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। ঘটনা তদন্তসহ বিচারের দাবিতে এর আগে গতকাল সোমবার জামতলী এলাকায় স্হানীয়দের মহাসড়ক অবরোধের মুখে টনক নড়ে পুলিশ প্রশাসনের।

এব্যাপারে আজ মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এ ঘটনার বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেনের বিপিএম।

হত্যায় অভিযুক্তদের মধ্যে শিশুর মা জিন্নাতুন (১৯) তার প্রেমিক রিপন টুকু (৩৪) এবং সহযোগি সুজন টুডুকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার তাদেরকে আদালতে তুলে দিয়েছেন তারা।

এডিশনাল এসপি আনোয়ার হোসেন জানান, জেলা সদরের ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের  নশিপুর গ্রামের জমসেদ আলীর মেয়ে জিন্নাতুনের সাথে স্বধর্মীয় জনৈক রুবেলের সাথে ৫ বছর আগে বিয়ে হয়েছিল। মাস ছয়েক আগে বিয়ে বিচ্ছেদের সময় দম্পত্তির ৪ বছর বয়সি কন্যা  রাকিবা আক্তার রুহি মায়ের সাথে নানার বাড়ীতে ছিল। এরই মধ্যে নশিপুরের জামতলী এলাকায় আদিবাসী উরাও সম্প্রদায়ের রিপন টুডুর সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে শিশু কন্যা রুহিসহ তার বাড়ীতে বসবাস শুরু করে জিন্নাতুন। দুজনের মাঝে পথে কাটা দুর করতে ৪মাস আগে রুহিকে দৈহিক নির্যাতন চালানোসহ শ্বাসরুদ্ধ করে হত্যা করে তারা। ঘটনা ধামাচাপা দিতে বাড়ীর কাছে প্রায় ৬ফিট গভীর কুপ খনন করে রুহির বস্তাবন্ধী লাশ পুতে ফেলা হয়। দুর্গন্ধে মানুষের আকর্ষন এড়াতে একটি কুকুরকে মেরে পাশে আরেকটি গর্তে পুতে রাখে রিপনসহ জড়িতরা। 

এদিকে স্হানীয়রা সুষ্ঠু তদন্ত লাশ উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সোমবার জামতলী এলাকায় মহাসড়ক অবরোধসহ মোটর সাইকেলে আগুন দিয়ে বিক্ষোভ করায় টনক নড়ে পুলিশ প্রশাসনের।  ঘটনাস্হলে পৌছে দাবি অনুযায়ী ব্যবস্হা গ্রহনের আশ্বাস দেন স্হানীয় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম। রাতভর বিভিন্ন স্হানে খোড়াখোড়ির পর ধৃতদের স্বীকারোক্তি অনুযায়ী শিশু রুহির গলিত লাশের হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। লাশের ময়না তদন্তসহ ডিএনএ টেষ্টের ব্যবস্হা নিচ্ছেন তারা।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ের বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...

image

নিষিদ্ধ আ.লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ায় বিএনপি নেতাকে ...

২

বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...

image

নড়াইলে বিএনপির দুই নেতা হত্যা,নতুন পুলিশ সুপার তৌহিদুল আরিফ

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...

image

বগুড়া নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন: মিথ্যা ও বানোয়া...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...

image

নীলফামারীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

৫

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

  • company_logo