• সমগ্র বাংলা

দুই প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিলেন তারেক খাঁন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তারেক খাঁনের উদ্যোগে স্বাভাবিকভাবে চলাফেরা করতে না পারা দুইজনের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় সৈয়দপুর গ্রামের মো. উজ্জল মিয়ার ১১ বছর বয়সী ছেলে শিপু এবং উত্তর মাইজবাড়ী গ্রামের মো. ফিরোজ মিয়ার ১৮ বছর বয়সী ছেলে লিখনের হাতে একটি করে হুইলচেয়ার তুলে দেওয়া হয়। তারা দুজনই জন্মগতভাবে চলাচলে অক্ষম।

হুইলচেয়ার বিতরণকালে উপস্থিত ছিলেন ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফুর রহমান, ভূঞাপুর ইব্রাহীম খাঁ সরকারি কলেজের প্রভাষক অনিক রহমান বুলবুল, লেখক ও সাহিত্যিক বেগম রোকেয়া ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় তারেক খাঁন বলেন, চেয়ারম্যান হতে পারি বা না পারি, অতীতের মতো ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে যাবো।

স্থানীয়রা বলেন, চলাচলে অক্ষম দুইজনের হাতে হুইলচেয়ার তুলে দেওয়ার এই উদ্যোগ তাদের দৈনন্দিন চলাফেরায় কিছুটা হলেও স্বস্তি এনে দেবে।
 

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo