ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ভোজ্যতেল আর নিত্যপণ্যের বাজার গরম থাকার পর এবার এক লিটার দুধ কিনতেও পকেট থেকে বাড়তি টাকা খসাতে হচ্ছে সাধারণ মানুষকে। দেশের বাজারে প্রায় সবকটি পরিচিত ব্র্যান্ডের প্যাকেটজাত তরল দুধের দাম এক লাফে লিটারপ্রতি ১০ টাকা পর্যন্ত বেড়ে গেছে।
প্যাকটের গায়ে এই নতুন দাম বসানোর পেছনে দুগ্ধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলোর একটাই দাবি— পশুখাদ্য থেকে শুরু করে দুধ সংগ্রাহকদের খরচ, পরিবহণ ও প্রক্রিয়াজাতকরণের সব খাতেই উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। আর সেই বাড়তি খরচের সমন্বয় করতেই দাম বাড়াতে বাধ্য হয়েছেন তারা।
বাজার ঘুরে দেখা গেছে, দেশের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড 'মিল্কভিটা'র এক লিটারের প্যাকেটজাত দুধ এখন বিক্রি হচ্ছে ১১০ টাকায়। মাত্র গত মাসেই এই পণ্যটিতে লিটারপ্রতি ১০ টাকা বাড়ানো হয়েছিল। এক লিটারের পাশাপাশি প্রভাব পড়েছে আধা লিটারের প্যাকেটেও; সেখানেও ৫ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৬০ টাকা।
এদিকে ফার্ম ফ্রেশ, আড়ং ও প্রাণ ডেইরির আধা লিটার প্যাকেটজাত তরল দুধ বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। এসব ব্র্যান্ডের এক লিটারের প্যাকেটের দাম ১১০ থেকে ১১৫ টাকা।
তবে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর দাবি, উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় দাম সমন্বয় করতে হয়েছে। প্যাকেজিং উপকরণ, গ্যাস, বিদ্যুৎ ও পরিবহণ খরচ বৃদ্ধির কারণে প্রতি লিটার দুধ উৎপাদনে আগের তুলনায় বেশি ব্যয় হচ্ছে।
নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ...
নিউজ ডেস্ক : দেশের আট বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আব...
নিউজ ডেস্ক : কক্সবাজারের মহেশখালী ভাসমান টার্মিনালে কার্গো ...
নিউজ ডেস্ক : রাজধানীসহ সারা দেশে হঠাৎ বেড়ে যাওয়া নাশকতামূলক ...
নিউজ ডেস্ক : বিভাগীয় মামলা, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামল...

মন্তব্য (০)