• সমগ্র বাংলা

রাণীনগরে শান্তি মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: “শান্তিতে বিনিয়োগ করুন-সবার জন্য সর্বত্র প্রতিদিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলা চত্বরে মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস)-এর অর্থায়নে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে পিএফজি কো-অর্ডিনেটর মো. পাভেল রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ক্রীড়া বিষয়ক সম্পাদক ও আম্বাসিডর এ এস এম ফজলুল বারী হারুন, উপজেলা ইমাম-মুয়াজ্জিন সমিতির সভাপতি কাজী মোজাফফর হোসেন, ওয়াইপিএজি কো-অর্ডিনেটর মো. বিশাল এবং পিএফজির সদস্য মো. সালমান বাসার প্রমুখ। মানববন্ধনে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং শান্তির বার্তা ছড়িয়ে দিতে একাত্মতা প্রকাশ করেন।

এসময় বক্তারা বলেন, শান্তি প্রতিষ্ঠায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি। স্থানীয় পর্যায়ে সংঘাত নিরসন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং টেকসই উন্নয়নের জন্য শান্তিতে বিনিয়োগের বিকল্প নেই। তারা সমাজের সব স্তরের মানুষকে শান্তির সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান।
 

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo