ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: নারী সহিংসতা হোক অবসান, নারী পাক তার প্রাপ্য সম্মান --এই শ্লোগানে লালমনিরহাটে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী জেলা পরিষদ অডিটরিয়ামে বেসরকারি সংগঠন পারিবারিক আয় উন্নয়ন সংস্থা (ফিডা'র ) আয়োজনে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহা: রাশেদুল হক প্রধান।
এসময় বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল হাকিম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুস সালাম সিকদার, ফিডার পরিচালক জেড এফ এম ফিরোজ পাশা।
ফিডার নির্বাহী পরিচালক ফিরোজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ যুব সমাবেশে সমাজে নারীর প্রতি বিভিন্ন ধরনের সহিংসতার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। এবং সহিংসতা বন্ধের জন্য সচেতন হওয়ার আহ্বান করা হয়।এ যুব সমাবেশে শিফট ভলান্টিয়ার সদস্য সহ ২শতাধিক যুব সংগঠক অংশ নেয়।
বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...
লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...
বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

মন্তব্য (০)