• লিড নিউজ
  • জাতীয়

‎সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের কারণে বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

‎সোমবার (২১ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এই তথ্য জানান।
‎
‎জ্বালানি প্রতিমন্ত্রী জানান, বিপুল পরিমাণ ভর্তুকি সামাল দিতে গিয়ে প্রতি মাসে সরকারকে কেবল জ্বালানি খাতেই প্রায় ১৩ কোটি টাকা লোকসান গুনতে হচ্ছিল। আন্তর্জাতিক বাজারে মূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশীয় বাজারে এই সমন্বয় ছাড়া সরকারের সামনে আর কোনো বিকল্প ছিল না।
‎
‎ভর্তুকির হিসাব তুলে ধরে তিনি আরও বলেন, শুধু ডিজেলের ক্ষেত্রে প্রতি লিটারে সরকারকে ৯০ টাকা পর্যন্ত ভর্তুকি দিতে হচ্ছিল, যা বছরে বিশাল অংকের বাজেট ঘাটতি তৈরি করছিল। এক ডিজেল খাতেই বছরে ভর্তুকির পরিমাণ দাঁড়াত প্রায় ৪০ হাজার কোটি টাকা। আর সার্বিকভাবে সব ধরনের জ্বালানি খাত মিলিয়ে সরকারকে বছরজুড়ে প্রায় ৫০ হাজার কোটি টাকা লোকসান গুনতে হচ্ছিল।
‎
‎তিনি জানান, দেশের অর্থনীতি ও জ্বালানি খাতের ভারসাম্য রক্ষার্থেই অনিচ্ছা সত্ত্বেও সরকারকে তেলের দাম বাড়ানোর এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।

মন্তব্য (০)





image

শেখ হাসিনা সত্যিই দেশে ফিরতে চান কিনা, সন্দেহ আছে: তথ্যমন...

১

নিজস্ব ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার আদৌ কোনো পদক্ষ...

image

জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যা...

২

নিউজ ডেস্কঃ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতা...

image

‎পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ

৩

নিউজ ডেস্কঃ পাকিস্তানে সফররত বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হ...

image

নিষিদ্ধ আ.লীগের মঞ্চে জুলাই অভ্যুত্থানের প্রশংসায় সাবেক ম...

৪

নিজস্ব ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে দলটির ন...

image

হুমায়ুন কবিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যা...

৫

নিউজ ডেস্কঃ ঢাকায় সিঙ্গাপুর হাইকমিশনের নতুন চার্জ দ্য অ...

  • company_logo