প্রতীকী ছবি
বগুড়া প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তামিম গ্রুপ অফ কোম্পানির এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সুজাবাদ দহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত ওই তরুণের নাম মো. সাকিবুল (২০)। তিনি সুজাবাদ দহপাড়া এলাকার মো. মঞ্জু মিয়ার ছেলে।
স্থানীয় ও প্রতিষ্ঠানসংশ্লিষ্টদের বরাত দিয়ে জানা যায়, সকালে তামিম গ্রুপ কোম্পানির কাজে থাকা অবস্থায় সাকিবুল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে প্রতিষ্ঠানের কর্মীরা তাঁকে উদ্ধার করে প্রথমে বনানী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর খবর তাঁরা পেয়েছেন। মরদেহ বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...
লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...
বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

মন্তব্য (০)