ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের সদরের নসিপুরে শিশু হত্যার ঘটনায় মামলা গ্রহনসহ জড়িতকে গ্রেপ্তারের আজ রবিবার প্রায় দুই ঘন্টা ধরে জমতলী এলাকায় মহাসড়ক অবরোধসহ বিক্ষোভ করেছে স্হানীয়রা। এসময় রাস্তার উপর বিভিন্ন সামগ্রী রেখে প্রতিবন্ধকতা সৃষ্টসহ একটি মোটর সাইকেলে আগুন দেয় তারা। সড়কে অচলাবস্থার কারনে আটকা পড়ে শতশত যানবাহন। দুর্ভোগে পড়েন যানবাহনের যাত্রীসহ অন্যান্যরা।
কোতয়ালী থানার ইনচার্জ নুর নবী জানান, স্বামী ডিভোসি একজন নারী পরে স্হানীয় এক আদিবাসীর সাথে ঘর বেধেছিল। প্রায় ৮০ দিন আগে ওই নারীর ৪ বছর বয়সি শিশু কন্যা রাকিবা আক্তারকে হত্যা করে লাশ গুম করে তারা।
স্হানীয়দের অভিযোগ এঘটনায় শিশুটির নানা থানায় মামলা দিতে গেলে বিভিন্ন টালবাহানায় মামলা নেয়নি পুলিশ। তারই প্রতিবাদে এবং মামলা রেকর্ডসহ জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্হা গ্রহনের দাবিতে আজ রবিবার দুপুর ২টার দিকে নসিপুরের জামতলী এলাকায় সড়ক অবরোধ স্হানীয়রা।
সদর আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের আশ্বাসে কোতয়ালী থানা পুলিশ মামলা গ্রহনসহ আইনি ব্যবস্হা গ্রহনের প্রতিশ্রুতি দেওয়ায় বিকাল ৪টার দিকে সড়ক অবরোধ তুলে নেয় স্হানীয়রা।
নিজস্ব ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাব...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...
বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...
বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...

মন্তব্য (০)