• সমগ্র বাংলা

বগুড়ায় ড্রেনে ককটেল সাদৃশ্য বস্তু, পরে মিললো বালু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া মহানগরের সূত্রাপুর বাংলা স্কুলের পাশের ড্রেন থেকে ককটেল সাদৃশ্য কয়েকটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। পরে পরীক্ষা করে পুলিশ নিশ্চিত হয়, এগুলো আসল ককটেল নয়। ককটেলের আদলে লাল কসটেপ দিয়ে মোড়ানো এসব বস্তুতে বালু পাওয়া যায়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের সূত্রাপুর বাংলা স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে এক পথচারী রাস্তা দিয়ে যাওয়ার সময় ড্রেনের মধ্যে ককটেল এর মতো দেখতে কয়েকটি বস্তু দেখতে পান। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশকে খবর দেওয়া হলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো উদ্ধার করে।
পুলিশ সদস্যরা পরীক্ষা করে বুঝতে পারেন, এগুলো প্রকৃত ককটেল নয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে একটি বস্তুতে আঘাত করা হলে এর ভেতর থেকে বালু বেরিয়ে আসে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় একজন ব্যক্তি ফোন করে ঘটনাটি জানান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে ড্রেনের মধ্যে ককটেল সদৃশ কয়েকটি বস্তু পড়ে থাকতে দেখা যায়। পরে সেগুলো পরীক্ষা করে ককটেল নয় বলে নিশ্চিত হওয়া যায়।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে কোনো দুষ্কৃতকারী এসব ককটেল সদৃশ বস্তু সেখানে রেখে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় কারও সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াত আটক

১

নিজস্ব ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাব...

image

পঞ্চগড়ের বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...

image

নিষিদ্ধ আ.লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ায় বিএনপি নেতাকে ...

৩

বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...

image

নড়াইলে বিএনপির দুই নেতা হত্যা,নতুন পুলিশ সুপার তৌহিদুল আরিফ

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...

image

বগুড়া নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন: মিথ্যা ও বানোয়া...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...

  • company_logo