• সমগ্র বাংলা

‎উলিপুরে কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ, ৩ ঘণ্টা পর উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

‎কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে কৃষকদের নির্ধারিত দামে সার না দিয়ে গোপনে খুচরা দোকানে বিক্রির অভিযোগ তুলে এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষকরা। এ সময় সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দেন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কর্মকর্তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

‎শুক্রবার সন্ধ্যায় উপজেলার গুনাইগাছ ইউনিয়নের গাবেরতল বাজারে এ ঘটনা ঘটে।
‎
‎স্থানীয় কৃষকরা জানান, দীর্ঘদিন ধরে নির্ধারিত দামে সার না পাওয়ায় তারা চরম ভোগান্তিতে রয়েছেন। এর মধ্যে শুক্রবার সন্ধ্যায় গাবেরতল বাজারের একটি কীটনাশক ও সারের দোকানে উপসহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার সরকারকে দেখতে পান কয়েকজন কৃষক। ওই দোকানে কৃষকদের কাছে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ রয়েছে। এ সময় ক্ষুব্ধ কৃষকরা উপসহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার সরকারকে অবরুদ্ধ করে রাখেন। পরে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রায় তিন ঘণ্টা পর ওই কর্মকর্তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
‎
‎কৃষকদের অভিযোগ, সরকারি নির্ধারিত মূল্য ২৭ টাকা কেজি হলেও ডিলারের কাছ থেকে ইউরিয়া সার পাওয়া যাচ্ছে না। অথচ একই সার খুচরা বাজারে প্রায় ৫০ টাকা কেজি দরে কিনতে হচ্ছে। ডিলার ও স্থানীয় খুচরা বিক্রেতাদের একটি সিন্ডিকেটের যোগসাজশে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে সার বিক্রি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। কৃষকরা নির্ধারিত মূল্যে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
‎
‎উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কিশোর ঘোষ বলেন, “উপসহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার সরকারকে উদ্ধার করে তার সহকর্মীদের জিম্মায় দেওয়া হয়েছে।”
‎
‎এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহীদুল ইসলাম ও উপসহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার সরকারের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।
‎
‎উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম আরিফ বলেন, “শুক্রবার ওই বাজারে সার বিক্রির কোনো কথা বা ঘোষণা ছিল না। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য (০)





image

শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াত আটক

১

নিজস্ব ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাব...

image

পঞ্চগড়ের বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...

image

নিষিদ্ধ আ.লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ায় বিএনপি নেতাকে ...

৩

বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...

image

নড়াইলে বিএনপির দুই নেতা হত্যা,নতুন পুলিশ সুপার তৌহিদুল আরিফ

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...

image

বগুড়া নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন: মিথ্যা ও বানোয়া...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...

  • company_logo