• সমগ্র বাংলা

বিদ্যুৎ চুরি রোধে ইজিবাইক গ্যারেজে ডিপিডিসির অভিযান,চার গ্যারেজকে ৪ লাখ টাকা জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ বিদ্যুৎ চুরি ও অবৈধ ব্যবহার রোধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়েছে ডিপিডিসি। অভিযানে চারটি ইজিবাইক গ্যারেজকে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি বিচ্ছিন্ন করা হয়েছে অবৈধ ও অতিরিক্ত বিদ্যুৎ সংযোগ।

বুধবার রাত ৯টা থেকে রাত ১টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের সিআইখোলা, বাতানপাড়া ও গোদনাইল চৌধুরীবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে একই মিটারে একাধিক প্রতিষ্ঠানে সংযোগ, বিদ্যুৎ চুরি এবং অনুমোদনের চেয়ে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

এ সময় চারটি ইজিবাইক গ্যারেজকে বিভিন্ন অনিয়মের দায়ে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অতিরিক্ত ও অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ডিপিডিসির অভিযান পরিচালনাকারী দল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তারিফ আল তাওহীদ বলেন“বিদ্যুতের অপচয়, অপব্যবহার ও অবৈধ ব্যবহার ঠেকাতে ইজিবাইক গ্যারেজগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। যেখানেই অনিয়ম পাওয়া যাবে, সেখানেই ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদসহ আরও উপস্থিত ছিলেন ডিপিডিসির সিদ্ধিরগঞ্জ এনওসিএস কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুদুর রহমান,  সহকারী প্রকৌশলী মোঃ রাহুল, উপসহকারী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ সানোয়ার হোসেন এবং মোঃ অলিউল্লাহ প্রমূখ।

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo