• সমগ্র বাংলা

ফরিদপুরে আইনজীবীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, বৃদ্ধ বাবাকে পিটিয়ে জখম

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী রাফিজুল ইসলামের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের হামলায় আইনজীবীর বৃদ্ধ বাবা গুরুতর আহত হয়েছেন।

রোববার গভীর রাতে আলফাডাঙ্গা পৌর এলাকার মিঠাপুর কলেজপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে আহত গৃহকর্তা ও আলফাডাঙ্গা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রধান অফিস সহকারী মোহাম্মদ আলী (৬৩) বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের খাবার শেষে রাত সাড়ে ১১টার দিকে গৃহকর্তা মোহাম্মদ আলী ও তার স্ত্রী নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ২টার দিকে ৫-৬ জনের একটি অজ্ঞাতনামা সশস্ত্র ডাকাত দল বেলকনির দরজার গ্রিল কেটে এবং গেস্ট রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতেরা দেশীয় অস্ত্রের মুখে ঘুমন্ত দম্পতিকে জিম্মি করে ফেলে। বাধা দিলে গৃহকর্তা মোহাম্মদ আলীকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরবর্তীতে ডাকাত দলটি ঘরের আলমারি ও ফাইল কেবিনেট ভেঙে আনুমানিক ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ২০ হাজার টাকাসহ প্রায় ২২ লাখ টাকার মালামাল লুট করে চম্পট দেয়।

ঘটনার সময় বাড়িতে কেবল আইনজীবীর পিতা-মাতাই অবস্থান করছিলেন। পরে আহত মোহাম্মদ আলীকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারোয়ার জানান, খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে অপরাধীদের গ্রেফতারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo