• সমগ্র বাংলা

ডেঙ্গু প্রতিরোধে পাবনা জেলা যুবদলের সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : ডেঙ্গু প্রতিরোধে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষিত সাতদিনব্যাপী কর্মসূচি পাবনায় শুরু হয়েছে। কর্মসূচির প্রথম দিনে আলোচনা সভা, সচেতনতামূলক র‌্যালি, পরিচ্ছন্নতা অভিযান, ব্লিচিং পাউডার ছিটানো ও ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম করা হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে পাবনা জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভার মধ্য দিয়ে সাতদিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়। জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানার সভাপতিত্বে এবং সদস্য সচিব মনির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওবায়দা শেখ তুহিন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব রেহানুল ইসলাম বুলাল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হান নয়ন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন সুজন এবং পৌর যুবদলের আহ্বায়ক সাইদুল ইসলাম রুপম।

আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ও সক্রিয় হতে হবে। বাড়ির আশপাশে জমে থাকা পানি, পরিত্যক্ত পাত্র ও মশার প্রজননস্থল নিয়মিত পরিষ্কার করতে হবে। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে যুবদলের নেতাকর্মীদের আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, ব্লিচিং পাউডার ছিটানো এবং ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কর্মসূচি পালন করা হয়।

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo