ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে ফয়সাল মাহমুদকে বদলি করা হয়েছে।
গত ১০ সেপ্টেম্বর রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোসাম্মাৎ খাদিজা খাতুন স্বাক্ষরিত ০৫.৪৩.০০০০.০০০.০১১.০১.০০০১.২৫.২৬৪ স্মারকে ফয়সাল মাহমুদকে বগুড়া জেলার গাবতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বদলি করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৫ অক্টোবর তিনি পদোন্নতি পেয়ে চাটমোহরের এসিল্যান্ড হিসেবে যোগদান করেন। ফয়সাল মাহমুদের জন্ম ঢাকায়। তিনি ৪০ তম বিসিএস’র কর্মকর্তা হিসেবে সরকারি চাকুরীতে যোগদান করেন।
ইতোপূর্বে তিনি বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (আর এম শাখা, ভিপি শাখা, তথ্য ও অভিযোগ শাখা শাখা, উন্নয়ন ও পর্যটন সেল কর্মকর্তা) হিসেবে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান শাকিল পদোন্নতি পেয়ে সম্প্রতি ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করেছেন। ফয়সাল মাহমুদ সদ্য বিদায়ী মো. মেহেদী হাসান শাকিলের স্থলাভিষিক্ত ছিলেন।
বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...
লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...
বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

মন্তব্য (০)