• সমগ্র বাংলা

নড়াইলে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা, মাদকমুক্ত ইউনিয়ন গড়ার অঙ্গীকার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি: আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে নড়াইলের হবখালী ইউনিয়নে জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল আমিনের নির্বাচনী প্রচারণায় মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে কয়েকশ মোটরসাইকেল অংশ নেয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে সদর উপজেলার হবখালী ইউনিয়নের কাগজীপাড়া গ্রাম থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিংগিয়া বাজারে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল আমিন বলেন, হবখালী ইউনিয়নে মাদকের বিস্তার ঘটেছে। তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করার অঙ্গীকার করেন।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

এ সময় উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শরিফুল ইসলাম, সহ-সেক্রেটারি আমিনুল ইসলাম, হবখালী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলামসহ দলটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo