• সমগ্র বাংলা

ফরিদপুরের কৈজুরীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আকইন এলাকার ‘নীল স্বপ্ন প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুল’ প্রাঙ্গণে এই ক্যাম্পের আয়োজন করা হয়।

১০ নম্বর কৈজুরী ইউনিয়ন বিএনপির আয়োজনে এবং ‘লায়ন্স ক্লাব অব ঢাকা সুগন্ধা, জেলা ৩১৫ এ-১, বাংলাদেশ’-এর সৌজন্যে এ চিকিৎসাসেবা প্রদান করা হয়। দিনব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ এ উদ্যোগের সফলতা কামনা করে বলেন, "এই ধরনের মানবিক সেবামূলক কার্যক্রমের মাধ্যমে এলাকার বহু দরিদ্র ও অসহায় মানুষ বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা পাবেন।" এ সময় তিনি বিগত জাতীয় সংসদ নির্বাচনে তাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এলাকার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

দিনব্যাপী এই ক্যাম্পে স্থানীয় দুস্থ ও সাধারণ মানুষকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। সেবামূলক এ আয়োজনে এলাকার বিপুল সংখ্যক রোগী চিকিৎসা গ্রহণ করেন।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo