• সমগ্র বাংলা

নড়াইলে ওসিবুর হত্যা মামলায় ৪২ আসামির জামিন নামঞ্জুর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় করা ওসিবুর ফকির হত্যা মামলায় ৪২ আসামির জামিন নামঞ্জুর করেছেন আদালত। তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

বৃহশপতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ৪২ আসামি নড়াইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হাদিউজ্জামান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২৩ ফেব্রুয়ারি বড়গাতি গ্রামে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় ওসিবুর ফকিরসহ চারজন নিহত হন।

ওসিবুর ফকিরকে হত্যার অভিযোগে তার বাবা ওসমান ফকির নড়াইল সদর থানায় মামলা করেন। মামলায় ৫৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করেন।

এজাহারে অভিযোগ করা হয়, ২৩ ফেব্রুয়ারি ভোরে বাড়িতে ফেরার পথে বড়কুলা গ্রামের একটি সড়কে ওসিবুরের ওপর ধারালো অস্ত্রসহ হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।###

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo