• সমগ্র বাংলা

সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা এমপি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন মহিলা আসন-৩০ (পাবনা-সিরাজগঞ্জ) এর সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।

নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাজাহানকে সভাপতি করে সম্প্রতি ৯ সদস্য বিশিষ্ট সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমাসহ আরও সাত সংসদ সদস্য।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, নাটোর-১ আসনের সংসদ সদস্য ও নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল, চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর, মহিলা আসন-১১ এর সংসদ সদস্য নিপুন রায় চৌধুরী, রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান, গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মো. মাজেদুর রহমান এবং কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।

সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে নতুন দায়িত্ব পাওয়ায় অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমার রাজনৈতিক কর্মী-সমর্থকদের মধ্যে আনন্দ ও সন্তোষ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন পোস্ট দিতে দেখা গেছে।

কর্মী-সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা আশা করছেন, নতুন দায়িত্বের মাধ্যমে অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা সমাজকল্যাণ খাতের উন্নয়ন, সুবিধাবঞ্চিত মানুষের অধিকার নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo