• সমগ্র বাংলা

নিজের ঘরে আগুন, শেষ পর্যন্ত কারাগারে মাছুম

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: নিজের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগে শেষ পর্যন্ত কারাগারে যেতে হলো মাছুম শেখকে (৩৫)। নেশাগ্রস্ত অবস্থায় অগ্নিসংযোগের অভিযোগের প্রাথমিক তদন্তের পর ভ্রাম্যমাণ আদালতে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে করা হয়েছে ১০০ টাকা অর্থদণ্ড।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের বালুয়াভিটা এলাকায় অভিযান পরিচালনা করে এ দণ্ড দেন কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।

ঘটনার সূত্রপাত মাছুম শেখের নিজ বাড়িতে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নেশাগ্রস্ত অবস্থায় তিনি বাড়িতে অগ্নিসংযোগ করেন। বিষয়টি তার মা প্রশাসনকে জানিয়ে অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর ঘটনাটি আমলে নিয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়।

অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দায়ের করা মামলায় মাছুম শেখকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক আল-আমিন হালদার।

মাছুম শেখ উপজেলার জামালপুর ইউনিয়নের বালুয়াভিটা এলাকার মৃত সফুর উদ্দিন শেখের ছেলে। 

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার এএসআই মো. এমারত হোসেন। বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুল ইসলাম।

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo