• সমগ্র বাংলা

উত্তরের ৫ জেলায় গণপরিবহনে বিশৃঙ্খলা আশংকার দাবি মালিকদের

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : উত্তরের (দিনাজপুর, ঠাকুরগাঁও পঞ্চগড়  নীলফামারী এবং রংপুর জেলায়) ৫ জেলায় গণ পরিবহন সেক্টরে বিশৃঙ্খলা আশংকা করছেন পরিবহন মালিক সংগঠনের নেতারা। পরিবেশ স্বাভাবিক রাখতে আগাম ব্যবস্হা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আহবান জানিয়েছে তারা। আজ মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের কার্যালয়ে গন মাধ্যম কর্মীদের কাছে বিস্তারিত তুলে ধরেছেন সংগঠনের নেতারা।

দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি ভবানী শংকর আগরওয়াল জানান, নিয়ম মেনে এবং সমন্বয় সাপেক্ষে এক জেলার সাথে আরেক জেলায় গণ পরিবহন বাস চলাচল পরিচালনা করে থাকেন তারা। তবে বেশ কিছুদিন ধরে নীলফামারী জেলা বাস মিনিবাস মালিক সমিতি নামে একটি সংগঠন নিয়ম বর্হিভুত ভাবে রুটে অতিরিক্ত ১০টি বাস নামাতে চাচ্ছে৷ তাদের আবদার পুরন করা না হলে তারা সৈয়দপুরে সড়কে বেরিকেট দিয়ে ৬জেলায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধের হুমকি দিচ্ছে। এতে পরিবেশ সেক্টরে অনাকাঙ্ক্ষিত সংঘাতসহ বিশৃঙ্খলা দেখা দিতে পারে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে  প্রশাসনের কাছে আহবান জানিয়েছেন তারা।

একই আহবান জানিয়েছেন রংপুর নীলফামারী জেলার মালিক গ্রুপের নেতারা।

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo